Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • শাহরাস্তি
  • জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় শাহরাস্তিতে সমন্বয় সভা

জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় শাহরাস্তিতে সমন্বয় সভা

শাহরাস্তি প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের প্রভাবে উদ্ভূত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলার লক্ষ্যে সরকারি-বেসরকারি কার্যক্রমকে আরও সমন্বিত ও পরিকল্পিত করার উদ্দেশ্যে বৃহস্পতিবার (২৭ নভেম্বর ) চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দেশের শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা ব্র্যাকের যৌথ আয়োজনে এ সভায় স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি, কমিউনিটি প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আকলিমা জাহান জলবায়ু পরিবর্তনের প্রভাবকে জনস্বাস্থ্য ব্যবস্থার ওপর সরাসরি চাপ সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে ম্যালেরিয়া, ডেঙ্গু, এডিসবাহিত রোগসহ নানা সংক্রামক রোগের ঝুঁকি ক্রমাগত বাড়ছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ব্র্যাকসহ উন্নয়ন অংশীদারদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় পর্যায়ে যৌথ পরিকল্পনা, মনিটরিং ও সচেতনতা কার্যক্রম আরও বাড়াতে হবে।”

সভায় স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহী রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি (সিডিসি)-এর প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যম কর্মী, পরিসংখ্যানবিদ, স্বাস্থ্য পরিদর্শক ও নার্সরা উপস্থিত ছিলেন।

  • মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (MODC) ও আরএমও ডা. অচিন্ত্য কুমার চক্রবর্তী
  • সভাটি সঞ্চালনা করেন শাহরাস্তি টিবি কন্ট্রোল প্রোগ্রামের ম্যানেজার আমজাদ হোসেন পলক
  • ব্র্যাকের পক্ষ থেকে রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির এবং জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান প্রকল্পের তথ্য উপস্থাপন করেন।

আলোচকগণ ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, ঝুঁকি বিশ্লেষণ, দ্রুত রোগ শনাক্তকরণ এবং মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা আরও টেকসই করার বিষয়ে জোর দেন।

সংশ্লিষ্টরা জানান, স্থানীয় জনসচেতনতা বৃদ্ধিতে ইতিমধ্যে বেশ কিছু কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • ১২ বার মাইকিং
  • স্কুল-কলেজে আলোচনা সভা
  • ৩২টি উঠান বৈঠক
  • ৩টি ডেঙ্গু প্রতিরোধ অভিযান
  • ২টি CHCP/CHW ট্রেনিং
  • ১টি সরকারি স্টাফ ট্রেনিং
  • গণসচেতনতায় লিফলেট বিতরণ

উপস্থিত প্রতিনিধিরা সভায় স্থানীয় স্বাস্থ্যঝুঁকি ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।

সভা শেষে জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং কমিউনিটির সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়। এসময় জনপ্রতিনিধি, শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, সেবিকা, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts