Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • চাঁদপুর
  • চাঁদপুর-৩ বিএনপির টিকেট পেলেন শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর-৩ বিএনপির টিকেট পেলেন শেখ ফরিদ আহমেদ মানিক

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলের কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে এই আসনের জন্য দলীয়ভাবে মনোনীত করা হয়েছে।

মনোনয়ন ঘোষণার পরপরই হাইমচর উপজেলাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শেখ ফরিদ আহমেদ মানিককে অভিনন্দন জানিয়েছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

জেলা বিএনপির একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত শেখ ফরিদ আহমেদ মানিক এর আগেও ২০১৮ সালের নির্বাচনে দলের মনোনয়ন পেয়েছিলেন। গত ১৬ বছর ধরে তিনি স্থানীয় বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন এবং জেলার ওয়ার্ড পর্যায় পর্যন্ত সাংগঠনিক কাঠামো তার তত্ত্বাবধানে গঠিত হয়েছে।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

03 November 2025

চাঁদপুর-৩ বিএনপির টিকেট পেলেন শেখ ফরিদ আহমেদ মানিক

www.haimcharprotidin.com