Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • জাতীয়
  • ঐকমত্য কমিশনের বৈঠক-জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ পেশ কাল

ঐকমত্য কমিশনের বৈঠক-জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ পেশ কাল

স্টাফ রিপোর্টার:

সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামীকাল, মঙ্গলবার দুপুর ১২টায়, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে এই সুপারিশমালা পেশ করা হবে।

সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজসহ অন্যান্য সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

সমাপনী বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতীয় ঐকমত্য কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ প্রদান পর্যন্ত সমস্ত ডকুমেন্ট, আলোচনার ভিডিও, অডিও, এবং ছবি সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “এগুলো মহামূল্যবান সম্পদ। জাতি হিসাবে আমরা কোন্ প্রেক্ষাপটে কী প্রক্রিয়ায় কোন্ সিদ্ধান্তে পৌঁছালাম, তা সকলের জন্য দীর্ঘমেয়াদে সংরক্ষণের ব্যবস্থা করা এবং উন্মুক্ত থাকা দরকার… এই দলিলগুলোই ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।” তিনি আরও উল্লেখ করেন যে, যারা গবেষণা করতে চায় তারা যেন এগুলো দেখে কাজে লাগাতে পারে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ডকুমেন্টগুলো থেকে যাবে।

কমিশনের সদস্যরা সমাপনী বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার পাশাপাশি অন্য সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নেও সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

কমিশন সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন বাংলাদেশে একটি স্থায়ী জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি স্থাপনের জন্য কাজ করেছে।” তিনি জানান, রাজনৈতিক দলের পাশাপাশি আইন বিশেষজ্ঞ, বিচারপতি, শিক্ষাবিদসহ নাগরিক সমাজের বিশিষ্টজনের সঙ্গে আলোচনার ভিত্তিতে সুপারিশ চূড়ান্ত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, “চব্বিশে ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থান আমাদের যে সুযোগ দিয়েছে সেটা যেন হারিয়ে না ফেলি। কমিশন সংস্কারকেই অগ্রাধিকার দিয়েছে, যাতে ভবিষ্যতে জনগণ কাঙ্ক্ষিত পরিবর্তন দেখতে পারে।”

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ও কমিশন সদস্য ড. বদিউল আলম মজুমদার বলেন, “গণ-অভ্যুত্থানে এত তাজা প্রাণ ঝরে গেল, এত মানুষ আহত হলো—এটা স্মরণে রেখে প্রয়োজনীয় সংস্কার যাতে নিশ্চিত হয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সবাই সরকারের নিবিষ্টতা ও সাহসিকতা প্রত্যাশা করে।”

কমিশন সদস্য বিচারপতি এমদাদুল হক কমিশনের বৈঠকগুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যেকার আন্তরিক ঐক্যের প্রতিফলনকে ‘খুবই ইতিবাচক দিক’ হিসেবে আখ্যায়িত করেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার শহিদ পরিবারের অনুভূতি তুলে ধরে বলেন, “যতগুলো শহিদ পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি, তারা প্রত্যেকে আমাদের জানিয়েছে সংস্কার নিশ্চিত করা না হলে তাদের সন্তানদের জীবন উৎসর্গ করা বৃথা যাবে বলে তারা মনে করেন। যারা জুলাইয়ে জীবন দিল তারাই এর মূল ভিত্তি।”

কাল দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের কাছে এই সুপারিশ হস্তান্তর করা হবে। কমিশনের মেয়াদ শেষ হবে আগামী ৩১ অক্টোবর।

আরো দেখুন: https://haimcharprotidin.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts