ডেক্স রিপোর্টার:
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে জেলা গণঅধিকার পরিষদের (জিওপি) প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষ্যে ২৬শে অক্টোবর চাঁদপুর বাস স্ট্যান্ড দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ‘ট্রাক’ প্রতীকে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক, সাংবাদিক মোঃ জাকির হোসেন।
শোভাযাত্রা শেষে চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয় তলায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আশরাফুজ্জামান কাজী রাসেলের সভাপতিত্বে এবং জিওপি থেকে চাঁদপুর-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী ও জেলা যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মো. জাকির হোসেন এবং যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধানের যৌথ পরিচালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নেয়ামত উল্লাহ।
আলোচনা সভায় বক্তারা গণঅধিকার পরিষদকে ‘তারুণ্য ভিত্তিক রাজনৈতিক দল’ হিসেবে আখ্যায়িত করেন এবং তরুণদের নেতৃত্বেই আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধে সাহসী তরুণদের ভূমিকা ছিল অগ্রগণ্য।
এসময় বক্তারা আরও বলেন, ভিপি নুরুল হক নুরের জন্ম না হলে হয়তো ২৪ সৃষ্টি হতো না। আওয়ামী ফ্যাসিবাদের আমলে রাজপথে বহুবার নির্যাতন-নিপীড়নের শিকার হয়েও তিনি থেমে থাকেননি এবং আন্দোলন সংগ্রামে প্রতিনিয়তই সরব ছিলেন।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামাতের সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া, জেলা খেলাফত মজলিসের সভাপতি তোফাজ্জল হোসেন, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মনির চৌধুরী, এবং সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক তামিম খান।
এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি ইসমাইল হোসেন, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাহিদা আক্তার, যুগ্ম সদস্য সচিব ওমর সালমান, হাসান মিজি, নিলুফা আক্তার, সম্মানিত সদস্য আব্দুল কাদের খান, মতলব গণঅধিকার পরিষদের সংগঠক কাউসার আহমেদ, জেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জালাল আহমেদ শাওন, সদর উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক রাশেদুল ইসলাম, সদস্য সচিব আলামিন সুমন, পৌর যুব অধিকার পরিষদের সদস্য সচিব মাসুদ রানা নিশান, জেলা শ্রমিক সংগঠক মোঃ শহীদ, ফরিদগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আরো দেখুন:https://haimcharprotidin.com/













