Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • হাইমচর
  • হাইমচরে আলিম পরীক্ষায় পাসের হারে শীর্ষে কাটাখালী হামিদিয়া আলিম মাদ্রাসা

হাইমচরে আলিম পরীক্ষায় পাসের হারে শীর্ষে কাটাখালী হামিদিয়া আলিম মাদ্রাসা

হাইমচর প্রতিনিধি:

এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর পর্যালোচনা করে দেখা যায়, এ বছরও চাঁদপুরের হাইমচর উপজেলায় আলিম (মাদ্রাসা) পরীক্ষার ফলাফলে তুলনামূলকভাবে ভালো করেছে মাদ্রাসাগুলো। উপজেলার মাদ্রাসাগুলোর মধ্যে পাসের হারে প্রথম স্থান অর্জন করেছে ঐতিহ্যবাহী কাটাখালী হামিদিয়া আলিম মাদ্রাসা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সারা দেশের সঙ্গে এই উপজেলাতেও এইচএসসি/আলিম পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। হাইমচর উপজেলার তিনটি আলিম মাদ্রাসায় সম্মিলিতভাবে পাসের হার ছিল ৬৬ শতাংশ। মোট ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৬৬ জন এবং জিপিএ-৫ পেয়েছে দুজন শিক্ষার্থী।

এবারের ফলাফলে হাইমচর উপজেলায় আলিম মাদ্রাসার মধ্যে পাশের হারে সর্বোচ্চ স্থান দখল করেছে কাটাখালী হামিদিয়া আলিম মাদ্রাসা, যেখানে পাসের হার দাঁড়িয়েছে ৮৬.৬৬ শতাংশ।

মাদ্রাসার এই ভালো ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেছেন ম্যানেজিং কমিটির সভাপতি মুহাম্মদ ইব্রাহিম খলিল শামিম। তিনি এই গৌরবোজ্জ্বল ফল অর্জনের জন্য সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, বিগত কমিটির সদস্যবৃন্দ ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে কাটাখালী হামিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শরিফ হোসেন খান বলেন, “শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতার ফল এই সাফল্য। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাদ্রাসা উপজেলা পর্যায়ে পাশের হারে প্রথম স্থান অর্জন করেছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।”

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts