Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • দেশজুড়ে
  • জিয়া পরিবারের কোনো বাড়ি নেই: রফিকুল ইসলাম

জিয়া পরিবারের কোনো বাড়ি নেই: রফিকুল ইসলাম

ঝালকাঠি প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নেতা এবং জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল অভিযোগ করেছেন যে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ভাড়া বাড়িতে থাকেন এবং তাঁর ছেলে তারেক রহমানের জন্য ভাড়াবাড়ি খোঁজা হচ্ছে। অন্যদিকে, তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে।

আজ শনিবার (৮ নভেম্বর) ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম জামাল বিশেষ করে উল্লেখ করেন শেখ হাসিনা পুত্র জয়ের শুধু আমেরিকাতেই ১৩ টি বাংলো রয়েছে।

শেখ হাসিনা পরিবার ঢাকার পূর্বাচলে ৬০ কাঠা জমি বরাদ্দ নিয়েছে। ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে ছয় শতাধিক বাড়ি রয়েছে।

তিনি বলেন, “জিয়া পরিবারের কোনো বাড়ি নেই। তারা ভাড়া বাড়ীতে থাকেন। অথচ শেখ হাসিনা পরিবারের দেশে বিদেশে অনেক বাড়ি রয়েছে।”

রফিকুল ইসলাম জামাল আরও বলেন, “শাপলা চত্বরে বিদ্যুৎ বন্ধ করে আলেম ওলামাদের হত্যাসহ গুম, খুন ও হত্যার জন্য শেখ হাসিনার এ দেশে বিচার হতেই হবে।”

কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে উপজেলা বিএনপি’র সভাপতি জালালুর রহমান আকনের সভাপতিত্বে রাজাপুর উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ঝালকাঠি জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts