Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় হাইমচরে যুবদলের কোরআন খতম ও দোয়া

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় হাইমচরে যুবদলের কোরআন খতম ও দোয়া

হাইমচর অফিস:

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় হাইমচরে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বাদ আছর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপি কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে হাইমচর উপজেলা যুবদল।

উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী।

দোয়া অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দেশ ও জাতির প্রতি অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। এর আগে উপজেলা ওলামা দলের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আলেম ওলামাগণ পবিত্র কোরআন খতম সম্পন্ন করেন।

এসময় উপস্থিত ছিলেন হাইমচর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন, উপজেলা সেচ্ছাসেবকদল সদস্য সচিব জহিরুল ইসলাম মিয়াজী, উপজেলা ওলামাদলের সভাপতি মাওলানা আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন আনসারী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মিলাদ মাঝিসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মাহফিলে অংশ নেন।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জিল্লুর রহমান ফারুকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts