Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাইমচরে শ্রমিক দলের মিলাদ ও দোয়া

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাইমচরে শ্রমিক দলের মিলাদ ও দোয়া

হাইমচর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেছে হাইমচর উপজেলা শ্রমিকদল।

৩ ডিসেম্বর বুধবার বিকালে সদর আলগী বাজার শ্রমিক দলের কার্যালয়ে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক। তিনি দেশনেত্রীর আশু সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ গাজী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতওয়াল, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবু, খন্দকার আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি গোলাম মোস্তফা শেখ, সাধারণ সম্পাদক মোঃ শফিউদ্দিন স্বপন আহমেদ বেপারী।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সুমন কবিরাজ, ওলামা দলের সভাপতি আলমগীর হোসেন বেপারী, রিক্সা-ভ্যান অটো দলের হাইমচর উপজেলার আহ্বায়ক মোঃ হান্নান মাঝি, সদস্য সচিব জসিম সহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ।

বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাইমচর উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আনসারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts