Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

২০২৬ সালে সোনার বাজার কেমন হতে যাচ্ছে

স্টাফ রির্পোটার:

বিগত কয়েক মাস ধরেই দেশের সোনার বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে। একদিকে যেমন রেকর্ড ভেঙে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মূল্যবান এই ধাতুর দাম, আবার দিন ঘুরতে না ঘুরতেই দ্রুত পতনও ঘটছে। বিশ্ববাজারের এই অস্থির পরিস্থিতিতে আগামী ২০২৬ সালে সোনার দাম কেমন হতে পারে, সে বিষয়ে এরই মধ্যে পূর্বাভাস দিয়েছে বিশ্বের বড় বড় আন্তর্জাতিক ব্যাংকগুলো।

রোববার (২ নভেম্বর) ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন থেকে জানা গেছে, তথ্যনির্ভর বিশ্লেষণের ভিত্তিতে প্রভাবশালী ব্যাংকগুলো ২০২৬ সালে সোনার বাজার নিয়ে তাদের মতামত জানিয়েছে। সামগ্রিকভাবে সব পূর্বাভাসে সোনার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকারই ইঙ্গিত দেওয়া হয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকের পূর্বাভাসে ২০২৬ সালে সোনার দাম প্রতি আউন্সে $৪,০০০ থেকে $৫,০০০ ডলারের মধ্যে থাকার ধারণা করা হচ্ছে। এই বৃদ্ধির পেছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করা হয়েছে:

  • মার্কিন ফেডের সুদ কমানোর সম্ভাবনা: জেপি মর্গান এবং ব্যাংক অব অ্যামেরিকার মতে, মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা সোনার দাম বৃদ্ধির প্রধান কারণ হবে। জেপি মর্গান বছরের শেষ প্রান্তিকে গড় দাম $৫,০৫৫ ডলার হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে।
  • ভূ-রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তা: এইচএসবিসি এই কারণগুলোকে মূল্যবৃদ্ধির মূল চালক হিসেবে উল্লেখ করেছে। তাদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের শেষে সোনার দাম $৫,০০০ ডলার পর্যন্ত উঠতে পারে, যদিও গড় দাম $৩,৯৫০ ডলারের আশেপাশে থাকবে।
  • বিনিয়োগকারীদের বাড়তি চাহিদা: বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণের প্রতি নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়ছে, যা দামকে ঊর্ধ্বমুখী রাখবে।
  • অন্যান্য ব্যাংকের পূর্বাভাস:
    • ব্যাংক অব অ্যামেরিকা: দাম $৫,০০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।
    • গোল্ডম্যান স্যাকস: দাম আউন্স প্রতি $৪,০০০ ডলারের আশেপাশে বিরাজ করবে।
    • আইএনজি: গড় দাম প্রতি আউন্সে $৪,১৫০ ডলার হতে পারে।
    • ডয়চে ব্যাংক: গড় দাম প্রতি আউন্সে $৪,০০০ ডলার আশা করছে।
    • এএনজেড: ২০২৬ সালের জুন নাগাদ দাম $৪,৬০০ ডলারে পৌঁছাতে পারে।

বিশ্ববাজারের এই পূর্বাভাসকে ভিত্তি করে দেশের বাজারেও সোনার দামের চরম অস্থিরতা বজায় থাকার ইঙ্গিত মিলেছে।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ২০২৬ সালের পুরো সময় জুড়েই সোনার বাজারে এই অস্থিরতা অব্যাহত থাকতে পারে। ধারণা করা হচ্ছে, এ সময়ে দেশের বাজারে ভরি প্রতি সোনার দাম সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্তও উঠতে পারে।

তবে, দাম যেমন বাড়বে, তেমনি বড় ধরনের পতনও ঘটতে পারে। সব পূর্বাভাস মিলিয়ে ২০২৬ সালে দেশের বাজারে সোনার দাম গড়ে ভরি প্রতি ২ থেকে ২.৫ লাখ টাকার মধ্যে বিরাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন ফেডের সুদের হার, ভূ-রাজনৈতিক অস্থিরতা, এবং বিশ্বব্যাপী চাহিদার মতো বিষয়গুলোর ওপর সোনার দামের ওঠানামা নির্ভর করবে। তবে, সব আন্তর্জাতিক ব্যাংকের পূর্বাভাস একত্রিত করলে দেখা যাচ্ছে, বিনিয়োগকারীরা যেন চরম অস্থিরতা এবং উচ্চ মূল্যের জন্য প্রস্তুত থাকেন।

আরো দেখুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts