Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • ফরিদগঞ্জ
  • ফরিদগঞ্জে অবাধে মাটি কাটা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে: ইউএনও

ফরিদগঞ্জে অবাধে মাটি কাটা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে: ইউএনও

ফরিদগঞ্জ প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ফসলি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া। তিনি বলেছেন, শীত মৌসুমে উপজেলায় অবাধে মাটি কাটা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কৃষি ও কৃষককে বাঁচাতে হলে যেকোনো মূল্যে জমি রক্ষা করতে হবে।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ডিসেম্বর মাসের মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফসলি জমি রক্ষায় জিরো টলারেন্স ইউএনও বলেন, “ফসলি জমির টপ সয়েল কেটে বিক্রির প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ বিষয়ে প্রশাসন কঠোরভাবে কাজ করছে। তবে এই অপতৎপরতা বন্ধে জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।”

নির্বাচন ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নির্দেশনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করেন ইউএনও। তিনি বলেন, “নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই সময়ে কোনোভাবেই যেন পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে জনপ্রতিনিধিরা সক্রিয় থাকলে দুষ্কৃতকারীরা অস্থিতিশীল পরিবেশ তৈরির সাহস পাবে না।”

এছাড়া গ্রামাঞ্চলে সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় গভীর রাতে গ্রাম পুলিশের পাহারা জোরদার করার নির্দেশ দেন তিনি। সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বৃদ্ধির লক্ষ্যে সিসি ক্যামেরার ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয় সভায়।

সভায় উপস্থিত ব্যক্তিবর্গ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, ফরিদগঞ্জ সেনা ক্যাম্পের ইনচার্জের প্রতিনিধি জিয়াউর রহমান এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী।

জনপ্রতিনিধিদের পক্ষে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী, এইচ এম হারুন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম ও হুমায়ুন কবির। সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভা শেষে ইউএনও ফরিদগঞ্জকে একটি শান্তিপূর্ণ ও মাদকমুক্ত উপজেলা হিসেবে ধরে রাখতে এবং নির্বাচনকালীন সময়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আরো পড়ুন: https://haimcharprotidin.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts