Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • ফরিদগঞ্জ
  • চাঁদপুরে ধানের শীষ প্রার্থীর পরিবর্তন দাবিতে মশাল মিছিল

চাঁদপুরে ধানের শীষ প্রার্থীর পরিবর্তন দাবিতে মশাল মিছিল

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির (ধানের শীষ) প্রার্থীর পরিবর্তনের দাবিতে টানা তিন দিনের সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচির পর এবার মশাল মিছিল করেছে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিক্ষুব্ধ নেতাকর্মীরা উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নানকে এই আসনে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন।

রোববার (৮ নভেম্বর ২০২৫) সন্ধ্যার পর ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে একটি মশাল মিছিল বের করেন। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

মিছিল শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা চাঁদপুর-লক্ষ্মীপুর-আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সড়কে আগুন দেয় ও অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এর ফলে ঐ সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. মঞ্জিল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম পাটওয়ারী, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জামাল হোসেন মিজি।

এসময় উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকতার হোসেন, সদস্যসচিব ফরুক হোসেন, ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু সহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের দাবিতে অনড় থাকার প্রত্যয় ব্যক্ত করে এবং অবিলম্বে কেন্দ্র থেকে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে প্রার্থী পরিবর্তন করে এমএ হান্নানকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts