Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • দাঁড়িপাল্লার সরকার মেঘনা পাড়ে রিভার ভিউ নির্মাণ করবে: শাহজাহান

দাঁড়িপাল্লার সরকার মেঘনা পাড়ে রিভার ভিউ নির্মাণ করবে: শাহজাহান

স্টাফ রিপোর্টার:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) হাইমচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ করেছেন। তিনি হেঁটে হেঁটে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

দিনের শুরুতে অ্যাডভোকেট শাহজাহান মিয়া চরভৈরবীর সাবু মাস্টারের মোড় থেকে তাঁর গণসংযোগ শুরু করেন। এরপর তিনি ১, ২, ৩ ও ৪ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে স্থানীয় ভোটারদের সাথে উঠান বৈঠক ও পথসভায় অংশ নেন।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট শাহজাহান মিয়া জনগণের প্রতি তাঁর অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন “মানুষের শান্তি, ন্যায়বিচার ও পরিবর্তনের স্বপ্ন পূরণে আমরা কাজ করছি। জনগণের অধিকার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”

এমপি প্রার্থী হাইমচরের উন্নয়নে তাঁর বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: মেঘনা নদীর পাড়ে রিভার ভিউ নির্মাণ করে জনগণের চলাচলের সুযোগ সৃষ্টি। লঞ্চঘাটে পল্টুন স্থাপনসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ।

তিনি ভোটারদের প্রতি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ইনসাফ ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনের কাজ সফল করার আহবান জানান।”

গণসংযোগে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী তাঁর সঙ্গে ছিলেন। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবদুল হক। উপজেলা সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন বাহার। সহকারী সেক্রেটারি মোঃ সাইফুর রহমান আশরাফী। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ: ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল মান্নান, সেক্রেটারি আহমদ আলী, সহকারী সেক্রেটারি মুসলিম উদ্দিন, দক্ষিণ আলগী ইউনিয়ন আমীর মাওলানা হাফিজুর রহমান।

গণসংযোগ শেষে প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে তাঁকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য জোর অনুরোধ জানান।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts