Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • জাতীয়
  • দেশের অর্থনীতি এখন আইসিইউ থেকে কেবিনে: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

দেশের অর্থনীতি এখন আইসিইউ থেকে কেবিনে: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক:

দেশের অর্থনৈতিক অবস্থা এখন আর ভঙ্গুর নয়, বরং আইসিইউ (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) থেকে অর্থনীতিকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেল প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “পে-স্কেল নিয়ে কাজ বর্তমানে চলমান রয়েছে। দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে পে-স্কেল বাস্তবায়ন আলোর মুখ দেখবে। গত ১০ বছরে পে-স্কেল নিয়ে কোনো কাজ হয়নি। আমরা ইতোমধ্যে পে-কমিশন গঠন করেছি।” তবে এটি বাস্তবায়নের জন্য প্রচুর অর্থের প্রয়োজন এবং অর্থনীতি আরও সংহত হলে সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে তিনি উল্লেখ করেন।

দেশের বর্তমান অর্থনৈতিক সূচক তুলে ধরে ড. সালেহউদ্দিন বলেন, “আগে দেশের অর্থনীতি আইসিইউতে ছিল, এখন তা কেবিনে স্থানান্তরিত হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত করা সম্ভব হয়েছে। বর্তমান সরকার মাত্র দেড় বছরে ভঙ্গুর অর্থনীতিকে খাদের কিনার থেকে তুলে এনেছে।”

আসন্ন নির্বাচন ও রাজনৈতিক পরিবেশ নিয়ে উপদেষ্টা বলেন, “এখন আর কোনো রাজনৈতিক চাপ নেই। টাকা দিয়ে কোনো বিশেষ দলকে সামনে আনা যাবে না এবং পেশিশক্তির মাধ্যমেও নির্বাচন প্রভাবিত হচ্ছে না। সবার সহযোগিতা থাকলে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।” এ সময় তিনি প্রশ্ন রাখেন, পরিবেশ অনুকূলে থাকলে ভোট হবে না কেন?

সরকার কেন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, তার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “সরকার চায় জনদরদি ও যোগ্য মানুষ নেতৃত্বে আসুক, যারা কথায় নয় বরং কাজে নিজেদের প্রমাণ দেবেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং যেকোনো সরকারের জন্যই এটি করা দায়িত্ব। রাষ্ট্রকাঠামোর ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যেই এই গণভোটের আয়োজন করা হয়েছে।”

মতবিনিময় সভা শেষে অর্থ উপদেষ্টা ভোটের গাড়ির কার্যক্রম ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এবং পুলিশ সুপার মো. রবিউল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts