Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • দেশজুড়ে
  • ছাইয়্যেদ আনোয়ার হোসাইন আল মাদানী ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

ছাইয়্যেদ আনোয়ার হোসাইন আল মাদানী ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের রায়পুরে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ‘ছাইয়্যেদ আনোয়ার হোসাইন আল মাদানী ফাউন্ডেশন’।

আজ রবিবার (১৮ জানুয়ারি) সকালে রায়পুর উপজেলার হায়দরগঞ্জস্থ ‘ছাইয়্যেদ মঞ্জিল’ প্রাঙ্গণে ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৬ সালের বার্ষিক শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ফাউন্ডেশনের কর্ণধার এবং চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতীব ও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ছাইয়্যেদ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের যাবিরী আল-মাদানী।

শীতবস্ত্র বিতরণকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “তীব্র শীতে অসহায় মানুষ অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছে। তাদের কষ্ট লাঘবে বিত্তবানদের এগিয়ে আসা ঈমানি ও মানবিক দায়িত্ব। ছাইয়্যেদ আনোয়ার হোসাইন আল মাদানী ফাউন্ডেশন সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে এলাকার কয়েক শতাধিক দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে কম্বলসহ বিভিন্ন শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এসময় স্থানীয় ওলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। কনকনে শীতে নতুন গরম কাপড় পেয়ে উপস্থিত অসহায় মানুষের মুখে হাসির ঝিলিক দেখা যায়।

উল্লেখ্য, প্রতি বছরই এই ফাউন্ডেশনের পক্ষ থেকে লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও ত্রাণসামগ্রী বিতরণের মতো বহুমুখী সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts