Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • ফরিদগঞ্জ
  • জনগণের সেবাকে প্রাধান্য দিয়ে ফরিদগঞ্জ থানা পরিদর্শন করলেন এসপি

জনগণের সেবাকে প্রাধান্য দিয়ে ফরিদগঞ্জ থানা পরিদর্শন করলেন এসপি

ফরিদগঞ্জ প্রতিনিধি:

জনগণের সেবাকে আরও উন্নত ও গতিশীল করার লক্ষ্যে চাঁদপুর জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ রবিউল হাসান মঙ্গলবার (০২ ডিসেম্বর) জেলার ফরিদগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করেন। এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল থানার সার্বিক কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা এবং জনসেবার মান পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা।

পুলিশ সুপার মহোদয় থানা প্রাঙ্গণে পৌঁছালে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানার সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বিশেষত জনসেবা প্রদান, ফোর্সদের শৃঙ্খলা ও কল্যাণ সংক্রান্ত বিষয়াদি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়। তিনি থানা ব্যবস্থাপনা আরও উন্নত ও জনগণবান্ধব করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়াও, তিনি থানায় রক্ষিত বিভিন্ন রেজিস্টার পরীক্ষা-নিরীক্ষা শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সহ অন্যান্য কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।

পুলিশ সুপার মহোদয়ের এই আকস্মিক পরিদর্শন ফরিদগঞ্জ থানার প্রশাসনিক কার্যক্রমে আরও স্বচ্ছতা ও গতিশীলতা আনবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts