Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সদর
  • শাহমাহমুদপুর ইউনিয়নে শেখ ফরিদ আহমেদ মানিকের উঠান বৈঠক

শাহমাহমুদপুর ইউনিয়নে শেখ ফরিদ আহমেদ মানিকের উঠান বৈঠক

স্টাফ রিপোর্টার


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের গণসংযোগ ও উঠান বৈঠক করেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। গতকাল শনিবার (৭ জানুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন।

উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমি আপনাদের প্রতিবেশী। প্রতিবেশী ও সন্তানের মধ্যে কোনো পার্থক্য নেই। ভোটের জন্য এই এলাকার ছেলেরা ১৭ বছর মাঠে ছিল । আন্দোলনের সময় এই এলাকা খুব ভালো অবস্থানে ছিল। তার মানে এই এলাকা ধানের শীষের ঘাঁটি। আগামী এক বছরের মধ্যে দেখবেন এই ইউনিয়ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে। তার জন্য ৭৮ একর জায়গা একওয়ার করা হয়েছে। শহরের মতো এই জায়গাটা ও একটু শহর হবে। এ ইউনিয়নে ২৬ হাজার ভোটার। আগামী বছরে এলাকায় ইউনিভার্সিটি হলে ভোটার হবে এক লাখ। 

তিনি আরো বলেন, আমি আছি আপনাদের সাথে, ছাইরা যামু না। এখানে আমার বসবাসের জায়গা রয়েছে। এই এলাকায় আসবো ও যাব। এই এলাকা ধানের শীষের ঘাঁটি। এই এলাকা আলু ও সবজি চাষ হয় বেশি। তরুণ-তরুণীদের চাকরির জন্য চিন্তাভাবনা করতে হবে না। এই এলাকায় বিশ্ববিদ্যালয় হলে আমরা হাওলাত করে কাউকে এনে চাকরি দিব না। এ ইউনিয়নের লোকজনই বিশবিদ্যালয়ে চাকরি করবে।  আমরা চাই এই এলাকা থেকে ৭০ থেকে ৮০% লোক যেন ভোট দিতে যায়। যারা ভোট দিতে যাবে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন।

তিনি বলেন, সরকারও প্রশাসনের লোক আমাদেরকে ভোট দিতে সহযোগিতা করবে।  নিরপেক্ষ সরকার ভোটের বিষয়ে ভালোই দেখেছি। যারা সকাল থেকে ঘুমান পর্যন্ত মিছা কথা কয় তারা আবার ইসলাম লেখে। 

ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক সকাল সাড়ে ৮টায় শাহমাহমুদপুর ইউনিয়ন ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের লোধেরগাঁও গাজী বাড়ি মক্তব মাঠে উঠান বৈঠকের মাধ্যমে কর্মসূচী শুরু করেন। এরপর তিনি সকাল সোয়া ৯টায় ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের কুমারডুগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে, সকাল পৌনে ১০টায় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহাতলী জাহাঙ্গীর খানের বাড়ির সামনে, সকাল সাড়ে ১০টায় ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ডের পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে, বেলা সোয়া ১১টায় রামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আল-হেরা ওয়াহেদিয়া একাডেমী মাঠে উঠান বৈঠক, দুপুর সোয়া ১২টায় শাহমাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লোধেরগাঁও গুচ্ছগ্রামে উঠান বৈঠক করেন।

শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কামাল মিজির পরিচালনায় বিভিন্ন উঠান বৈঠক বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপি সভাপতি শাহজালাল মিশন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, এলাকাবাসী আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি কবির হোসেন রনি, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক সার্ভেয়ার আব্দুল হামিদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গাজী নূর আলম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী প্রমুখ।

গণসংযোগ ও উঠান বৈঠককালে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযুদ্ধা দলের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবুল কালাম শামছুল আলম চিশতী, জেলা ওলামা দলের আহ্বায়ক মাও. জসিম উদ্দিন পাটওয়ারী, সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বাকের খন্দকার, আবু তাহের খোকন, সদস্য জাকির হোসেন তালুকদার, রামপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তালিম পাঠান, সাধারণ সম্পাদক মো. দ্বীন ইসলাম, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহীন আক্তার শানু, সাধারণ সম্পাদক নাছরিন রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মাহাবুব গাজীসহ বিএনপি অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts