Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • ফরিদগঞ্জ
  • সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ফরিদগঞ্জে গণপিটুনির শিকার শরীফ

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ফরিদগঞ্জে গণপিটুনির শিকার শরীফ

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় কথিত এক সমন্বয়কারীর বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়ুয়া এলাকায় চাঁদাবাজি করতে গিয়ে স্থানীয় জনতার গণপিটুনির শিকার হয়েছেন শরীফ হোসেন নামের ওই যুবক।

স্থানীয় সূত্রে জানা যায়, শরীফ হোসেন নিজেকে প্রভাবশালী ‘সমন্বয়ক’ দাবি করে দীর্ঘদিন ধরে হাইমচর ও ফরিদগঞ্জের সীমান্তবর্তী এলাকায় দাপট দেখিয়ে আসছিলেন। অভিযোগ অনুযায়ী, তিনি ফরিদগঞ্জ উপজেলার ১০ নং গোবিন্দপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম লাড়ুয়া এলাকায় নুরুল আমিন পাটোয়ারীসহ একাধিক ব্যক্তির কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন।

মঙ্গলবার বিকেলে তিনি পুনরায় চাঁদাবাজির উদ্দেশ্যে ওই এলাকায় গেলে স্থানীয় জনতা তাকে হাতেনাতে ধরে ফেলেন। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে শরীফের নিজ এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে।

জানা যায় শরীফ হোসেনের বাড়ি হাইমচর উপজেলার ২ নং আলগি দুর্গাপুর উত্তর ইউনিয়নের উত্তর গ্রামের মাঝি বাড়ি স্কুল সংলগ্ন এলাকায়।

এলাকাবাসীর দাবি, শরীফ হোসেন কেবল চাঁদাবাজি নয়, বরং এলাকায় মাদক বিক্রি ও সেবনের সঙ্গেও সরাসরি জড়িত। তার বিরুদ্ধে সমন্বয়ক পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করার অসংখ্য অভিযোগ রয়েছে। ভুয়া পরিচয় দিয়ে প্রভাব খাটানোর কারণে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ছিল।

ঘটনার বিষয়ে ৮নং ওয়ার্ড স্থানীয় ইউপি সদস্য মামুন বলেন “চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং ভুয়া পরিচয় দিয়ে অপকর্ম করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই এলাকার মানুষ চায় দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।”

জানা গেছে, গণপিটুনির পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শরীফ হোসেন নিজের ভুল স্বীকার করেন। ভবিষ্যতে কোনো প্রকার চাঁদাবাজি বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত হবেন না মর্মে সাদা কাগজে মুচলেকা প্রদান করেন তিনি। পরবর্তীতে ওই এলাকার হাফেজ ছৈয়াল, শফিকুর রহমান ও ফারুক আহমেদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।

এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয়রা এলাকায় মাদক ও চাঁদাবাজমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে এ বিষয়ে শরীফ হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম তার ফেসবুক আইডিতে লিখেন, পশ্চিম লাড়ুয়া ফরিদগঞ্জে সন্ত্রাসী উজ্জ্বল আমাকে আটক করে আমাকে মেরে ফেলার জন্য সম্পূর্ণ চেষ্টা করে আমার জীবন বাঁচানোর জন্য আমি তাদের হাত পাও ধরি তারা পুরো গ্রুপ অস্ত্র নিয়ে এস এস পাইপ দিয়ে আমার গলায় রান্দাও ধরে মেরে ফেলার পরিকল্পনা করি আমার সাথে আমি এখন অসুস্থ আগামীকাল লাইভে বিস্তারিত আপনাদের কে খুলে বলবো যে মিথ্যা নিউজ ছড়িয়েছে আমাকে নিয়ে এর কিছুই না।

আরো পড়ুন: https://haimcharprotidin.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts