Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সদর
  • ইলিশের সিন্ডিকেট ও মাদকমুক্ত চাঁদপুর গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শাহজাহান মিয়া

ইলিশের সিন্ডিকেট ও মাদকমুক্ত চাঁদপুর গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শাহজাহান মিয়া

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট শাহজাহান মিয়া বলেছেন, দেশের মানুষ এখন সচেতন। ভয়-ভীতি ও চোখ রাঙ্গানির দিন শেষ হয়ে গেছে। আগামী ১২ তারিখের নির্বাচনে সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করবে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর শহরের বড়স্টেশন ও ৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত পথসভা ও গণসংযোগে তিনি এসব কথা বলেন।

প্রার্থী এডভোকেট শাহজাহান মিয়া বড়স্টেশন যমুনা রোড থেকে গণসংযোগ শুরু করেন। এরপর তিনি ৭নং ওয়ার্ডের মাছঘাট, টিকাটলী বাজার, মাদ্রাসা রোড, কাঁচা কলোনি, নিশি বিল্ডিং, আক্কাছ আলী রোড, বকুলতলা ও গুয়াখোলাসহ গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেন।

গণসংযোগ শুরুর আগে আয়োজিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক সানাউল্লাহ কোরালী। শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আসন পরিচালক ও শহর জামায়াতের আমীর এডভোকেট শাহজাহান খান, শহর জামায়াতের সেক্রেটারি বেলায়েত হোসেন, এনসিপি সদর উপজেলার আহ্বায়ক তামীম খান, বাংলাদেশ খেলাফত মজলিস নেতা আবির হোসেন।

বক্তারা দাবি করেন, চাঁদপুর-৩ আসনে শাহজাহান মিয়াকে বিজয়ী করে জামায়াত নেতৃত্বাধীন জোট সরকার গঠনে ভোটাররা আজ ঐক্যবদ্ধ। তারা আগামী নির্বাচনে জোটের পক্ষে গণজোয়ার তৈরির আহ্বান জানান।

বক্তব্যে শাহজাহান মিয়া চাঁদপুরের বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরেন। তিনি বলেন:

  • ব্যবসা ও ঐতিহ্য: চাঁদপুরের নদী বন্দরের ঐতিহ্য ও প্রসিদ্ধ ব্যবসা কেন্দ্রগুলো আজ বিলুপ্তির পথে।
  • ইলিশের সিন্ডিকেট: ইলিশের রাজধানী হলেও সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ ইলিশের স্বাদ নিতে পারছে না।
  • যানজট ও মাদক: শহরের অসহনীয় যানজট এবং মাদকের নতুন নতুন সিন্ডিকেট জনজীবন বিপর্যস্ত করে তুলেছে।

তিনি প্রতিশ্রুতি দেন, “দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে এলাকায় ন্যায় ও ইনসাফের সরকার কায়েম করা হবে। কোনো দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি বা লুটপাট থাকবে না।”

গণসংযোগে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১০নং ওয়ার্ড জামায়াতের সভাপতি গোলাম মাওলা, ৭নং ওয়ার্ড সভাপতি নুর মোহাম্মদ খোকা, ৮নং ওয়ার্ড সভাপতি মাইনুদ্দিন প্রধান, সমাজসেবক হাসান আল বান্না এবং সাহিত্যিক মো: হানিফুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts