Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • কচুয়া
  • বেহেশতের টিকিট বিক্রি আর রাষ্ট্র পরিচালনা এক নয়: এহছানুল হক মিলন

বেহেশতের টিকিট বিক্রি আর রাষ্ট্র পরিচালনা এক নয়: এহছানুল হক মিলন

নিজস্ব প্রতিবেদক:

‘বেহেশতের টিকিট বিক্রি করা আর রাষ্ট্র পরিচালনা করা এক নয়’ বলে মন্তব্য করেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তিনি প্রশ্ন রাখেন, “আপনারা কি কখনো রাষ্ট্র ক্ষমতায় ছিলেন?”

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের নয়াকান্দি গ্রামে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এদিন তিনি তার নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বক্তব্যের শুরুতে মিলন তার মন্ত্রিত্বকালীন সময়ের উন্নয়নের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আমি শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালীন কঠোর হস্তে নকল প্রতিরোধ করে সারাদেশে শিক্ষাঙ্গনকে কলঙ্কমুক্ত করেছি। চাঁদপুরে জাটকা নিধন রোধে কার্যকর ভূমিকা রেখেছি। যাত্রী দুর্ভোগ ও দুর্ঘটনা কমাতে চাঁদপুরে সঠিক স্থানে লঞ্চঘাট নির্মাণ করেছি।”

আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ড. মিলন বলেন, “আপনাদের দোয়া ও সমর্থনে আবারও সংসদ সদস্য নির্বাচিত হলে কচুয়া উপজেলাকে দেশের মধ্যে শ্রেষ্ঠ ‘শিক্ষানগরী’ হিসেবে গড়ে তুলবো। কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে যোগ্য নেতৃত্বকে বেছে নেওয়ার আহ্বান জানাই।”

কচুয়া উপজেলা যুবদলের সভাপতি মো. মহিউদ্দিন মজুমদারের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ওলামা দলের কেন্দ্রীয় সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মাওলানা আবুল হোসেন, উপজেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক ড. আতিকুর রহমান ও সহ-সভাপতি আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম ও উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়াজী, ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলাম সবুজ ও সাবেক সভাপতি আলাউদ্দিন আখন্দসহ স্থানীয় স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts