মতলব উত্তর প্রতিনিধি:
জাতির ভবিষ্যৎ বিনির্মাণ ও প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য মেধার লালন, বিকাশ ও পরিচর্যা অপরিহার্য। সৎ ও মেধাবীরাই এই জাতির প্রধান সম্পদ—বলে মন্তব্য করেছেন এসইএল মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা ও রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সাবেক প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল।
তিনি বলেন, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক-প্রকাশক মাহমুদুর রহমান তাঁর সততা ও মেধার কারণেই অনেক দূর এগিয়েছেন। তাই বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে মেধার কোনো বিকল্প নেই।
রোববার (১ ডিসেম্বর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চন্দ্রাকান্দিতে দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড মডেল একাডেমীর (এসইএল মডেল একাডেমী) ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল উপরোক্ত কথাগুলো বলেন।
এসইএল মডেল একাডেমীর প্রধান শিক্ষক মো. সালাউদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে নতুন ভবন উদ্বোধন, কেক কাটা, আলোচনা সভা, মেধাবৃত্তি প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক, এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম।
এছাড়াও প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষা জাতীয় কমিটির মুখপত্র ইবনুল সাইদ রানা, সমাজসেবক হাফিজুর রহমান রাকিব, সমাজসেবক সোহেল রানা, এবং আরিয়ান আরিফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়। এই শিক্ষার্থীরা আগামী তিন বছর ধরে প্রতি মাসে ৫০০ টাকা করে বৃত্তি পাবে।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













