Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • রাজনীতি
  • ওলামা দলের কুমিল্লা বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সলিম উল্যাহ

ওলামা দলের কুমিল্লা বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সলিম উল্যাহ

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল’-এর কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য ড. মো. সলিম উল্যাহ

গত শুক্রবার (১৬ জানুয়ারি) ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক আলহাজ্ব মাওলানা কাজী মো. সেলিম রেজা এবং সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মাওলানা মোহা. আবুল হোসেন এই কমিটির অনুমোদন দেন।

কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানানো হয়েছে, ড. মো. সলিম উল্যাহর নেতৃত্বে এই টিম কুমিল্লা বিভাগের জেলা ও ইউনিটগুলোতে সাংগঠনিক কার্যক্রম তদারকি করবে এবং আগামী জাতীয় নির্বাচন পরিচালনার কৌশল নির্ধারণে কাজ করবে। আলেম সমাজকে ঐক্যবদ্ধ করে তৃণমূল পর্যায়ে দলের ভিত্তি মজবুত করাই এই কমিটির মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts