হাইমচর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো চালক দল হাইমচর উপজেলা শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার শ্রমিকদলের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো চালক দলের হাইমচর উপজেলা শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা শেষে সংগঠনের হাইমচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। চাঁদপুর জেলা রিক্সা, ভ্যান, অটো চালক দলের আহ্বায়ক নুরে আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম, ও সদস্য সাখাওয়াত হোসেন ফয়েজ-এর যৌথ স্বাক্ষরে ৩২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে হান্নান মাঝি-কে আহ্বায়ক এবং জসিম মিজি-কে সদস্য সচিব করা হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা রিক্সা, ভ্যান, অটো চালক দলের আহ্বায়ক নুরে আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিক্সা, ভ্যান, অটো চালক দলের চাঁদপুর জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম, রুবেল খন্দকার, হাসান তপাদার, সাখাওয়াত হোসেন ফয়েজ, মাসুদ রানা, সদস্য জাহাঙ্গীর হোসেন, আব্বাস মিয়াজী, সাদেক, ও কচুয়া উপজেলা আহ্বায়ক আশিক এলাহি।
এসময় আরও উপস্থিত ছিলেন রিক্সা, ভ্যান, অটো চালক দলের উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বারেক আখন, যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তফা তালুকদার, যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ার ভূইয়া সহ কমিটির অন্যান্য যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ।
আরো পড়ুন: www.haimcharprotidin.com













