Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় হাইমচরে কোরআন খতম ও দোয়া

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় হাইমচরে কোরআন খতম ও দোয়া

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের হাইমচরে সাত দিনব্যাপী কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে এই মাহফিলের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, ” আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। দেশ ও জনগণের কল্যাণে তার ত্যাগ অতুলনীয়। আজ তৃণমূলের প্রতিটি নেতাকর্মীরা তার মৃত্যুতে শোকাহত।”

হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাত দিনব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন মাদ্রাসা থেকে আগত হাফেজগণ পবিত্র কোরআন খতম সম্পন্ন করেন। অনুষ্ঠানের শেষ দিনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে হাইমচর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন আনসারী।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির কেন্দ্রীয়ভাবে দেশজুড়ে এই দোয়া ও কোরআন খতমের কর্মসূচি পালন করছে, যার অংশ হিসেবে হাইমচরে এই সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts