Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • খালেদা জিয়ার মৃত্যুতে হাইমচরে কোরআন খতম ও দোয়া মাহফিল

খালেদা জিয়ার মৃত্যুতে হাইমচরে কোরআন খতম ও দোয়া মাহফিল

হাইমচর অফিসঃ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের হাইমচরে পবিত্র কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে হাইমচর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।

সকাল থেকে শুরু হওয়া কোরআন খতম বিকেল ৪টায় শেষ হয়। উপজেলার বিভিন্ন মাদ্রাসার হাফেজরা এতে অংশ নেন। এরপর বাদ আসর মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ গাজীর পরিচালনায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।

আমিন উল্লাহ বেপারী তাঁর বক্তব্যে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের আপসহীন নেত্রী। তাঁর মৃত্যুতে আমরা আমাদের অভিভাবককে হারালাম। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক খাঁন, সহ-সভাপতি মিজানুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন আখন, সর্দার আবু তাহের, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান আখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজান ভূঁইয়া, সদস্য সচিব জহির মিয়াজী, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল ও সাধারণ সম্পাদক মিলাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন আনসারি। উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কেন্দ্র ঘোষিত ৭ দিনব্যাপী শোক কর্মসূচির অংশ হিসেবে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts