Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সদর
  • চাঁদপুর-৩ আসনে বিএনপির প্রার্থীকে গণঅধিকার পরিষদের সমর্থন

চাঁদপুর-৩ আসনে বিএনপির প্রার্থীকে গণঅধিকার পরিষদের সমর্থন

স্টাফ রিপোর্টার:


চাঁদপুর-৩ আসনে (সদর-হাইমচর) বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে সমর্থন জানিয়েছে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী সাংবাদিক জাকির হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) রাতে চাঁদপুর প্রেসক্লাবে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, আজকের এই দিনটি আমার জন্য স্মরণীয়। গনঅধিকার পরিষদের সভাপতি ভিপি নূরসহ নেতৃবৃন্দের সাথে আমার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা সবাই একসাথে মিলে চাঁদপুর গড়বো। আশা করছি আগামী দিনে আপনারাও ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করবেন।

অনুষ্ঠানে চাঁদপুর-৩ নির্বাচনী আসনে গনঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী জাকির হোসেন বলেন, বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদদেরকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলার অকুতোভয় বীর সেনা-বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদেরকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি যার মৃত্যুতে বিশ্বের কোটি কোটি মানুষ অশ্রুসিক্ত হয়েছিল সেই বাংলার আপোষ হীন নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে।

তিনি আরো বলেন, আপনারা জানেন গণঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি তারুণ্যের আইকন রাজপথের বীর যোদ্ধা আমাদের প্রিয় নেতা ভিপি নুরুল হক নুরের সাথে যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান আগামীর বাংলাদেশ বিনিম্নের স্বপ্ন দ্রষ্টা তারেক রহমানের সাথে শোহার্ধপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে যে সেতু বন্ধন সৃষ্টি হয়েছে তারই প্রেক্ষিতে আজ আমরা আনুষ্ঠানিকভাবে চাঁদপুর-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে বিজয়ের লক্ষ্যে আমাদের গণঅধিকার পরিষদ নিরঙ্কুশ সমর্থন জানাচ্ছি।

তিনি বলেন, নেতা-কর্মীদের প্রতি উদার্থ আহ্বান আজ থেকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক-কে বিজয়ী করে এই প্রেসক্লাবে ফুলের মালা দিয়ে বরণ করে নিবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।

চাঁদপুর জেলা গনঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেলের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, হাইমচর উপজেলা গণ-অধিকার পরিষদের আহ্বায়ক নাজমূল হাসান, জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নূর নবী আহমেদ, বর্তমান সহ- সভাপতি পারভেজ পাটওয়ারী।

স্বাগত বক্তব্য রাখেন জেলা গণ-অধিকার পরিষদের সদস্য সচিব মাহমুদুল হাসান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন জেলা গণঅধিকার পরিষদের নেতা হাসান মিজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts