Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় হাইমচরের দক্ষিণ ইউনিয়নে দোয়া

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় হাইমচরের দক্ষিণ ইউনিয়নে দোয়া

নিজস্ব প্রতিবেদক:

সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় চাঁদপুরের হাইমচরে ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের পশ্চিম চর কৃষ্ণপুর চৌরাস্তা সংলগ্ন বায়তুল আমান জামে মসজিদে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন উক্ত মসজিদের খতিব।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক আবুল বাশার বাসু মাঝি, উপজেলা যুবদলের সদস্য জাকির সর্দার, দক্ষিণ আলগী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মেজর এবং সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম পাটওয়ারী।

এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান জুয়েল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মসজিদের ধর্মপ্রাণ মুসল্লীগণ।

মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে তাঁর জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। দোয়া শেষে স্থানীয় নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts