হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:
জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে হাইমচরে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) সকালে হাইমচর উপজেলার দক্ষিণ আলগী মাওঃ নুরুজ্জামান জিয়াউন্নিসা হাফেজিয়া মাদরাসায় স্বেচ্ছাসেবক ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী ড. মোঃ সলিম উল্যাহ। তিনি তাঁর বক্তব্যে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব ও মানবিক দিক তুলে ধরেন এবং সকলকে এই মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, “একটি মানবিক বাংলাদেশ গঠনে স্বেচ্ছাসেবী সংগঠনের বিকল্প নেই। আপনারা যারা এই স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত আছেন, সকলে মানুষের কল্যাণে সবসময় কাজ করে যাবেন। ‘মানুষ মানুষের জন্য, তবেই তো জীবন ধন্য’ এই কথাটি আপনারা সব সময় মনের মধ্যে রাখবেন। এবং হাইমচরবাসীর কল্যাণের জন্য যেকোনো কাজ করবেন, আমি আপনাদের পাশে সব সময় আছি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ এ. কাইউম। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ ইসমাঈল তপাদার সভায় সভাপতিত্ব করেন। দোয়া পরিচালনা করেন দক্ষিণ আলগী মাওঃ নুরুজ্জামান জিয়াউন্নিসা হাফেজিয়া মাদরাসার ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ আনিসুর রহমান মুহেব্বী।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ ওবায়েদ উল্যাহ এবং সাধারণ সম্পাদক শিহাব হোসেন রাছেল। এ সময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মাদ্রাসার ছাত্ররা উপস্থিত ছিলেন। বক্তারা স্বেচ্ছায় রক্তদানকে একটি সামাজিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে রক্তের অভাব পূরণে সকলকে সচেতন হওয়ার গুরুত্বের ওপর জোর দেন।
আরো দেখুন: https://haimcharprotidin.com/













