Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সদর
  • ‘জান্নাতের মালিক আল্লাহ, মানুষ কাউকে জান্নাতের টিকিট দিতে পারে না’

‘জান্নাতের মালিক আল্লাহ, মানুষ কাউকে জান্নাতের টিকিট দিতে পারে না’

চাঁদপুর প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক দিনভর ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ও ১২নং চান্দ্রা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে তিনি এই নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “ভোটের সময় এলে কিছু সুবিধাবাদী দল পক্ষীরাজের মতো উড়ে এসে জুড়ে বসে। তারা মানুষকে জান্নাতের টিকিট দেওয়ার প্রলোভন দেখায়। মনে রাখবেন, জান্নাতের মালিক আল্লাহ, কোনো মানুষ কাউকে জান্নাতের টিকিট দিতে পারে না। যারা এসব ভণ্ডামি করে তারা মুনাফিক এবং স্বাধীনতা বিরোধী। কঠিন আন্দোলনের সময় তাদের রাজপথে দেখা যায়নি, অথচ এখন তারা বড় দেশপ্রেমিক সেজেছে।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার পর থেকে এ দেশের সাধারণ মানুষের জন্য যদি কেউ সবচেয়ে বেশি ভেবে থাকেন, তিনি হলেন তারেক রহমান। ধানের শীষে ভোট দিয়ে আপনারা তাকে জয়ী করলে ইনশাআল্লাহ তিনিই হবেন আগামী দিনের প্রধানমন্ত্রী।”

বিগত বছরগুলোর রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে মানিক বলেন, “গত ১৭ বছর আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। প্রশাসনকে ব্যবহার করে ভোট লুটপাট করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি সেই দিন, যেদিন আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবেন। আপনারা দলবেঁধে সকাল সকাল কেন্দ্রে যাবেন। মা-বোনদের বলবো, এটি আপনাদের ঈমানী দায়িত্ব।”

তিনি ভোটারদের উদ্দেশ্যে আরও বলেন, “ভোটকেন্দ্রে যাওয়ার সময় অবশ্যই এনআইডি কার্ড সাথে নিয়ে যাবেন। ধানের শীষ জয়ী হলে এই এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে এবং প্রতিটি ঘরে ঘরে শান্তি ফিরে আসবে।”

শেখ ফরিদ আহমেদ মানিক সকাল ৯টায় হানারচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বেপারী বাড়ী থেকে সকাল ৯ টায় গণসংযোগ শুরু করেন, সকাল ১০টায় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ মাঠে উঠান বৈঠক, বেলা ১১টায় ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ডের উত্তর গোবিন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে উঠান বৈঠক, বেলা সাড়ে ১১টায় ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উঠান বৈঠক, দুপুর ১২টায় ২নং ওয়ার্ডের রৌশন গাজীর বাড়িতে উঠান বৈঠকে অংশ নেন তিনি।

তিনি বিকেল সাড়ে ৩টায় চান্দ্রা  ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডের দেওয়ান বাড়ি মসজিদ সংলগ্ন উঠান বৈঠকের মাধ্যমে কর্মসূচীর শুরু করেন। এরপর তিনি বিকেল ৪টায় ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিণ বাখরপুর খান বাড়িতে উঠান বৈঠক, বিকেল ৫টায় ৩নং ওয়ার্ডের পূর্ব বাখরপুর দেওয়ান বাড়িতে উঠান বৈঠক, সন্ধ্যা পৌনে ৬টায় ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মদনা মদিনা মার্কেট সংলগ্ন উঠান বৈঠক, সন্ধ্যা সোয়া ৬টায় ৬নং ওয়ার্ডের শেখ বাড়িতে উঠান বৈঠক বৈঠকে বক্তব্য রাখেন।

চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর পরিচালনায় হানারচর ও চান্দ্রা ইউনিয়নে উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী,জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও হানারচর ইউনিয়ন সমন্বয়ক অ্যাড. কোহিনূর বেগম, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাড. মনিরা বেগম চৌধুরী, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন,  জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ,হানারচর ইউনিয়নের সমন্বয়ক অ্যাড. মাহমুদুল হাসান কবির প্রমুখ।

গণসংযোগ ও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন  সদর উপজেলা বিএনপির  সাংগঠনিক সম্পাদক অ্যাড. জসিম মেহেদী,  জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, চান্দ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন মফু, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক গিয়াসউদ্দিন মিন্টু মাঝি,  স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ মোঃ রুবেল হেসেন, বিএনপি নেতা সুজন গাজী, শহীদ পাটওয়ারী,   হানারচর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন টেলু বেপারী, সহ সভাপতি হারুন ছৈয়াল, মান্নান চকিদার, যুগ্ন সাধারণ সম্পাদক আহসান বেপারী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন গাজী, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন বেপারী, যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সৈয়দ হাওলাদার, মামুন ছৈয়াল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সফিকুর রহমান সবু বেপারী,সিনিয়র যুগ্ন আহব্বয়ক মোঃ আলমগীর বেপারী, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোঃ নূরুল ইসলাম সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন, ওয়ার্ডের বিএনপির অঙ্গ সংগঠনের  নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts