স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে গতকাল সোমবার (১ ডিসেম্বর) বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক-এর একাধিক উঠান বৈঠক ও গণসংযোগে সাধারণ মানুষের ঢল নামে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলা এ কর্মসূচি গ্রাম থেকে গ্রাম, বাড়ি থেকে বাড়ি—সবখানেই এক মহাসমাবেশের রূপ নেয়। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উৎসাহ আর উচ্ছ্বাসে পুরো ইউনিয়ন উৎসবমুখর হয়ে ওঠে।
চাঁদপুর-৩ আসনের এই প্রার্থী ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে স্থানীয় জনগণের সমস্যার কথা শোনেন এবং তাদের অভাব-অভিযোগ সম্পর্কে অবগত হন। একইসঙ্গে তিনি জনগণের সামনে ধানের শীষের উন্নয়ন অঙ্গীকার এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
দিনের শুরুতে ইউনিয়নে ৩নং ওয়ার্ডের মিজি বাড়িতে গণসংযোগের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর তিনি একে একে ৩নং ওয়ার্ডের হাজী বাড়ি, মিজি বাড়ি, মোল্লা বাড়ি, খান বাড়ি, গাজী বাড়ি; ২নং ওয়ার্ডের ডাক্তার বাড়ি, খন্দকার বাড়ি, দেওয়ান বাড়ি, দিঘির পাড়, বেপারী বাড়ি; ৫নং ওয়ার্ডের খান বাড়ি; এবং ৪নং ওয়ার্ডের বেপারী বাড়ি, মজুমদার বাড়ী, খান বাড়িসহ হাজী আমিন পাটওয়ারী বাড়িতে উঠান বৈঠক ও গণসংযোগে অংশ নেন। তিনি পুরো ইউনিয়নের গ্রাম, বাড়িঘর ও বাজার এলাকায় সাধারণ মানুষের খোঁজখবর নেন।
গণসংযোগকালে শেখ ফরিদ আহমেদ মানিক আসন্ন জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, “আগামী ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিবেন। বিএনপি সরকার গঠন করলে স্বাস্থ্য সেবাসহ পড়ালেখার ব্যাপারে সহযোগিতা করা হবে।”
তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন, “আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আপনাদের সকল ধরনের সেবায় আমাকে পাবেন। আপনাদেরকে বয়স্ক ভাতাসহ সকল প্রকার সহযোগিতার ব্যবস্থা করে দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “তারেক রহমান এ দেশের প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারই ফ্যামিলি কার্ড পাবে। এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে মহিলাদের জন্য। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় পন্য কম দামে পাওয়া যাবে।”
এদিনের কর্মসূচিতে জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক মো. খায়রুল বাশারসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সারাদিন ধরে চলা এই কর্মসূচিতে ধানের শীষের পক্ষে স্লোগান, উচ্ছ্বাস ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। স্থানীয়রা জানান, তারা আন্দোলন ও আসন্ন নির্বাচনে শেখ ফরিদ আহমেদ মানিকের পাশে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













