Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সদর
  • মরহুম হেদায়েত উল্ল্যাহ খাঁন হাফিজিয়া মাদ্রাসায় নতুন বছরের ছবক প্রদান

মরহুম হেদায়েত উল্ল্যাহ খাঁন হাফিজিয়া মাদ্রাসায় নতুন বছরের ছবক প্রদান

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বাংলা বাজার পূর্ব পাশে মরহুম হেদায়েত উল্ল্যাহ খাঁন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ২০২৬ নতুন বছরের ছাত্রদের ছবক প্রদান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে মাদ্রাসা মাঠে মরহুম হেদায়েত উল্ল্যাহ খাঁন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মুফতি হোসাইন আহমেদ সোহেল খানের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক আরিফ হোসেনের পরিচালনায়, ছবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীনগর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাসুম বিল্লাহ,মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ জুবায়ের হোসেন প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মুনসুর আহমেদ।

এসময় বিভিন্ন বক্তরা তাদের বক্তব্যে দেশ ও মানবতার কল্যাণ কামনা করেন এবং ইসলামী শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, মুসলিম উম্মাহ সহ দেশ-জাতীর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত।

মরহুম হেদায়েত উল্ল্যাহ খাঁন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার বালক/বালিকার মনোরম পরিবেশে আলাদা নিজস্ব একাডেমীক ভবনে প্রতিষ্ঠাতা মাওলানা মুফতি হোসাইন আহমেদ সোহেল খানের
নির্দেশক্রমে খুব আদব আখলাকের মাধ্যমে যত্নসহকারে পাঠদান দিয়ে থাকি । প্রতিষ্ঠানটি বৃহত্তর এলাকার কোমলমতি শিশুদের মাঝে সুশিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে। আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি ও আপনাদের সন্তানদেরকে আমাদের মাদ্রাসায় দিয়ে সহযোগিতা করুন।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts