Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • বিনোদন
  • ব্যাচেলর পয়েন্ট সিজন-৫ এ নতুন চমক: অর্চিতা স্পর্শিয়া

ব্যাচেলর পয়েন্ট সিজন-৫ এ নতুন চমক: অর্চিতা স্পর্শিয়া

বিনোদন ডেক্স:

জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত আলোচিত সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫ এবার আরও জমজমাট হতে চলেছে। এই সিজনে যুক্ত হচ্ছে নতুন এক মুখ—জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। নির্মাতার মতে, তার এই চরিত্রটি দর্শকদের জন্য হতে চলেছে এক বিশাল সারপ্রাইজ।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টার প্রকাশের মাধ্যমে নির্মাতা অমি এই রহস্যের উন্মোচন করেন। কিছুদিন আগে তিনি রহস্য সৃষ্টি করে লিখেছিলেন, ‘ব্যাচেলর পয়েন্টে হ্যাতে কে?’। সেই প্রশ্নের উত্তর এখন স্পষ্ট: ব্যাচেলর পয়েন্টের নতুন আকর্ষণ স্পর্শিয়া।

সিরিয়ালটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে অভিনেত্রী স্পর্শিয়া জানান, তিনি বিগত কয়েক বছর ধরে অপেক্ষাকৃত সিরিয়াস কাজ বেশি করছিলেন। তাই তিনি চাচ্ছিলেন সেখান থেকে বেরিয়ে এসে একটু ফান-কমেডি বা কালারফুল কিছু করতে, যা তাকে আরও বেশি দর্শকের সঙ্গে যুক্ত করবে। ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম থেকে যখন তাকে ডাকা হয়, তিনি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেন। স্পর্শিয়া মনে করেন, এই সিরিয়ালটি একটি ব্র্যান্ড হিসেবে সবার কাছে জনপ্রিয়। তাছাড়া, নির্মাতা অমিকে তিনি মেধাবী মনে করেন এবং ভালো পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তিনি বেশ আশাবাদী।

নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’-এ পুরুষ চরিত্রগুলোর তুলনায় নারী চরিত্র তুলনামূলকভাবে কম। তবে দর্শকরা বিগত সিজনগুলোতে যেসব ফিমেল চরিত্র দেখেছেন, সবকটিই জনপ্রিয়তা পেয়েছে। গল্পের প্রয়োজনে সিজন ফাইভে নতুন চরিত্রের দরকার হওয়ায় স্পর্শিয়াকে নেওয়া হয়েছে। তিনি আশা করছেন, স্পর্শিয়ার চরিত্রটিও দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য মনে হবে এবং এটি তাদের জন্য একটি বড় সারপ্রাইজ হবে। তার চরিত্রটি কতটা আনন্দ দেবে এবং স্পর্শিয়ার সঙ্গে অন্য কোনো চরিত্রের পেয়ার (জুটি) হয় কিনা, তা জানতে দর্শকদের পরবর্তী পর্বগুলো দেখার জন্য অপেক্ষা করতে হবে।

এই সিরিয়ালটিতে আরও অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, ইরফান মৃধা শিবলু পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু-এর মতো জনপ্রিয় তারকারা। ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫ ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গে দেখার পাশাপাশি পরবর্তীতে চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউবেও পাওয়া যাচ্ছে।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts