Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • চাঁদপুর
  • চাঁদপুরের ৫ আসনে এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ

চাঁদপুরের ৫ আসনে এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ

ডেক্স রিপোর্ট:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে চাঁদপুরের ৫টি সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীরা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে প্রার্থীরা রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এর আগে, গত সপ্তাহের বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এনসিপির মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিতরণের প্রক্রিয়া উদ্বোধন করেন।

চাঁদপুরের পাঁচটি গুরুত্বপূর্ণ আসনে এনসিপির পক্ষ থেকে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তাদের নাম ও আসনভিত্তিক তালিকা নিম্নরূপ চাঁদপুর-১ (কচুয়া): জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কচুয়া উপজেলা প্রধান সমন্বয়কারী ডা. আরিফুল ইসলাম।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ): জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া। চাঁদপুর-৩ (সদর ও হাইমচর): জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলম।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ): জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়কারী দেওয়ান মো. শরীফুল ইসলাম। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি): জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম মূখ্য সমন্বয়ক মো. মাহবুব আলম।

চাঁদপুর জেলার এই ৫টি আসনে মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে এনসিপি নির্বাচনের মাঠে নিজেদের উপস্থিতি জানান দিল। এখন দলীয় সিদ্ধান্তের মাধ্যমে এই প্রার্থীরা চূড়ান্ত মনোনয়ন পাবেন বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন: https://haimchar.chandpur.gov.bd/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts