স্টাফ রিপোর্টার:
দেশের ১৫টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) পদে রদবদল এনেছে সরকার। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোঃ নাজমুল ইসলাম সরকার-কে চাঁদপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (৯ নভেম্বর) সন্ধ্যার পর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, চাঁদপুরের বিদায়ী ডিসি মোহাম্মদ মোহসিন উদ্দিনের স্থলাভিষিক্ত হবেন আহমেদ মো. নাজমুল ইসলাম সরকার। নতুন ডিসি আহমেদ মো. নাজমুল ইসলাম সরকার এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন।
সূত্রমতে, বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন গত জুলাই মাসে দায়িত্ব নেওয়ার পর প্রায় দেড় বছর ধরে চাঁদপুরবাসীর আস্থা অর্জন করেন এবং জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
অন্যান্য জেলার তালিকা
চাঁদপুর ছাড়াও সরকারের এই প্রশাসনিক রদবদলে আরও ১৪টি জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। এই জেলাগুলো হলো—ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ।
প্রশাসনিক গতিশীলতা আনতেই দেশের এই ১৫টি গুরুত্বপূর্ণ জেলায় একযোগে নতুন জেলা প্রশাসক নিয়োগের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













