Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • চাঁদপুর
  • চাঁদপুরে বাজুসের জেলা নির্বাচনে মোস্তফা চেয়ারম্যান ও মানিক সম্পাদক

চাঁদপুরে বাজুসের জেলা নির্বাচনে মোস্তফা চেয়ারম্যান ও মানিক সম্পাদক

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) চাঁদপুর জেলা শাখার ২০২৫-২০২৭ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে মো: মোস্তফা ফুলমিয়া চেয়ারম্যান এবং মানিক পোদ্দার সাধারণ সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।

গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৯টায় শহরের একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে নির্বাচন বোর্ড আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করে। ১৭টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় সকল প্রার্থীকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচন বোর্ড সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে ১৭টি পদের বিপরীতে ১৭ জন প্রার্থীই মনোনয়নপত্র সংগ্রহ করেন। যাছাই-বাছাই শেষে নির্বাচন বোর্ড সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করে। তফশিল অনুযায়ী ২৪ ডিসেম্বর ভোটগ্রহণের কথা থাকলেও কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় বোর্ড সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করে।

ঘোষিত ফলাফল অনুযায়ী নব-নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মানিক মজুমদার, অজিত সরকার, জয়রাম রায় ও নয়ন রায়। সহ-সম্পাদক নজির আহমেদ, রঞ্জন ঘোষ, জামিল আহমদ, মাসুদ মাল ও তাপস পাল, কোষাধ্যক্ষ বাবুল কর্মকার, কার্যনির্বাহী সদস্য নবজিত চন্দ্র দাস, নাজির উদ্দীন, সুবল সরকার, পার্থ চন্দ্র বিশ্বাস ও মো: আহসান উল্যা।

ফলাফল ঘোষণার সময় বাজুসের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। নব-নির্বাচিত নেতৃবৃন্দ চাঁদপুরের জুয়েলারি শিল্পের উন্নয়ন এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts