Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • রাজনীতি
  • শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপিতে যোগদান

শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপিতে যোগদান

রাজনৈতিক ডেক্স:

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধায় আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে শহীদ পরিবারের সদস্য হিসেবে তার এই যোগদানকে রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

যোগদান অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জানা গেছে, দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে বরণ করে নেওয়া হয়। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ মীর মুগ্ধের আত্মত্যাগ ও গণতন্ত্রের প্রতি তার পরিবারের অঙ্গীকারের প্রশংসা করেন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে স্নিগ্ধকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ তার বক্তব্যে বলেন, “গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার যে লড়াইয়ে আমার ভাই জীবন দিয়েছেন, সেই আদর্শকে সামনে রেখেই আমি জাতীয়তাবাদী শক্তির সঙ্গে যুক্ত হলাম। এই দলের মাধ্যমে আমি জনগণের জন্য কাজ করতে চাই।”

জুলাই গণঅভ্যুত্থানের পর শহীদ পরিবারের কোনো সদস্যের সরাসরি রাজনীতিতে যোগদান এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts