Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ

হাইমচরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ

নিজস্ব প্রতিবেদক:

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও শারীরিক সুস্থতা কামনায় চাঁদপুরের হাইমচর উপজেলা ওলামা দলের আয়োজনে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আলমগীর হোসেন-এর সভাপতিত্বে মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন আনসারী। এসময় বেগম জিয়ার আশু আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী, সিনিয়র সহ-সভাপতি আঃ খালেক খাঁন, সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ, সহ-সাংগঠনিক খন্দকার আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক ছৈয়দ আহম্মেদ গাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি সহ বিএনপি, যুবদল, ওলামা দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাহফিলে উপস্থিত থেকে দেশনেত্রীর সুস্থতা কামনায় অংশ নেন।

আরো পড়ুন: www.haimcharprotidin.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts