Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • ফরিদগঞ্জ
  • বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া

নিজস্ব প্রতিবেদক:


তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শুক্রবার (৫ ডিসেম্বর) চাঁদপুরের ফরিদগঞ্জে পৌরসভা ও ১৫টি ইউনিয়নের দুই শতাধিক মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।


বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ এর উপস্থিতিতে উপজেলা সদরস্থ কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জুমা মিলাদ মাহফিল ও দোয়া অনুুষ্ঠিত হয়।

এসময়ে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, উপজেলা বিএনপি নেতা হুমায়ুন কবির কাজী, পৌর বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক এম এম টুটুল পাটওয়ারী, বিএনপি নেতা মোহাম্মদ আলী মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পদিক মানিক পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্মআহ্বায়ক মো. হাচান প্রমুখ। এছাড়া দোয়া অনুষ্ঠানে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণ করেন। মলিাদ শেষে মুনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব ও ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. মমিন হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts