হাইমচর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন লাভ করায় শেখ ফরিদ আহমেদ মানিকের জন্য হাইমচর উপজেলা বিএনপি’র উদ্যোগে শুকরীয়াহ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। বুধবার (৫ নভেম্বর) বিকালে উপজেলা বিএনপি’র কার্যালয়ে এই বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র সভাপতি আমিন উল্লাহবেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর পরিচালনায় মিলাদ ও দোয়ার মাহফিলটি পরিচালিত হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন আনসারী।
দোয়া মাহফিলে মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক-এর জন্য দেশ ও জনগণের কল্যাণ কামনার পাশাপাশি তার নির্বাচনী সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, শেখ ফরিদ আহমেদ মানিক বিপুল ভোটে জয়ী হয়ে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনটি পুনরুদ্ধার করবেন এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













