Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

ফরিদগঞ্জে স্বর্ণ চুরির মূল হোতা গ্রেফতার

ফরিদগঞ্জ প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারের আলোচিত “মা জুয়েলার্স”-এর দোকানে সংঘটিত স্বর্ণ চুরির ঘটনার মূল আসামীকে গ্রেফতার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। এই ঘটনায় চুরি যাওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাও উদ্ধার করা হয়েছে।

গত ১৫ অক্টোবর রাতে ফরিদগঞ্জ বাজারের “মা জুয়েলার্স” দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের সিন্দুক ভেঙে প্রায় ২৪ ভরি ৯ আনা স্বর্ণালংকার, ৩৫ ভরি রূপা ও নগদ ২৫,০০০ টাকা চুরি করে নিয়ে যায়, যার মোট মূল্য প্রায় ৫০ লাখ টাকা। এই ঘটনায় দোকান মালিক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-২৮, তারিখ ২২/১০/২০২৫ইং, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোড)।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ শাহ আলম পিপিএম এর নিবিড় তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আরিফুর রহমান সরকার ও থানার চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে।

মূল আসামী গ্রেফতার ও উদ্ধার: তদন্তের এক পর্যায়ে গত ২৯ অক্টোবর ভোরে খুলনা শহরের নিউ মার্কেট এলাকা থেকে মামলার মূল আসামী কামাল পারভেজ মিলন (৪৬)-কে গ্রেফতার করা হয়। তার দেখানো মতে ভাড়া বাসা থেকে ৭ ভরি ১ আনা ১ রতি চোরাই স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

সহযোগী গ্রেফতার ও টাকা উদ্ধার: পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী খলিল মৃধা (৪০)-কে চাঁদপুর সদর এলাকা থেকে গ্রেফতার করা হয়। খলিল মৃধার হেফাজত থেকে ৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত কামাল পারভেজ মিলন একজন আন্তঃজেলা চোরচক্রের মূল হোতা। তার বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতিসহ দেশের বিভিন্ন থানায় মোট ৭টি মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে ফরিদগঞ্জ থানা কর্তৃপক্ষ।

আরো দেখুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts