নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নে বিএনপি সমর্থিত ‘ধানের শীষ’ মার্কার পক্ষে নির্বাচনী প্রচারণা তুঙ্গে। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে স্থানীয় নেতাকর্মীরা ওয়ার্ড ভিত্তিক ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছেন।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে ৪নং ওয়ার্ডে ধানের শীষ মার্কার পক্ষে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ পরিচালিত হয়। এছাড়া, ২নং ওয়ার্ডেও নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
গণসংযোগে চাঁদপুর জেলা বিএনপি ও হানারচর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে প্রদত্ত লিফলেট সাধারণ জনগণের মাঝে পৌঁছে দেন এবং আসন্ন সংসদ নির্বাচনে শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এদিনের গণসংযোগে চাঁদপুর জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি অ্যাড. কুহিনূর বেগম উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, হানারচর ইউনিয়ন বিএনপির সমন্বয়কারী এডভোকেট কবির হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন টেলু বেপারী, সিনিয়র সহসভাপতি আঃ হাকিম শেখ, সহ-সভাপতি হারুন ছৈয়াল, মালেক হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান বেপারী ও আবুল হোসেন গাজী, এবং সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।
এছাড়াও, স্থানীয় নির্বাচনী প্রচারণায় অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। এসময় উপস্থিত ছিলেন হানারচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন গাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন বেপারী, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু গাজী, মামুন ছৈয়াল, মোঃ জসিম দেওয়ান সৈয়দ হাওলাদার ও জাহাঙ্গীর হোসেন বেপারী।
স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুর রহমান সফু বেপারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর বেপারী, যুগ্ম আহ্বায়ক নাসির বেপারী, জুয়েল বেপারী সহ অন্যান্য সদস্য এবং ছাত্র নেতা দ্বীন ইসলাম।
স্থানীয় ভোটাররা জানান, ইউপি নির্বাচন সামনে রেখে এবং জাতীয় নির্বাচনের আগে থেকেই মূল রাজনৈতিক দলগুলোর এ ধরনের প্রচারণায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













