Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সদর
  • চাঁদপুর-৩ আসনে দাঁড়িপাল্লায় পক্ষে ১০ দলীয় জোটের গণসংযোগ

চাঁদপুর-৩ আসনে দাঁড়িপাল্লায় পক্ষে ১০ দলীয় জোটের গণসংযোগ

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার সমর্থনে ব্যাপক গণসংযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে চাঁদপুর সদর উপজেলার ১ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নে এই প্রচারভিযান চালানো হয়।

গণসংযোগে জোটের পক্ষে অংশ নেন খেলাফত মজলিসের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মুহাম্মদ নোয়াইম, এনসিপি-র তামিম খান, ছাত্র শক্তির সাগর হোসেন এবং জামায়াতের শহর সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ খান। এছাড়া স্থানীয় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন প্রধানিয়াসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং দেশ ও জনগণের কল্যাণে সৎ ও দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে অ্যাডভোকেট শাহজাহান মিয়াকে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগকালে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts