Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Uncategorized
  • বিজয়ের উল্লাস নয়, বিনয় ও কৃতজ্ঞতায় হাইমচরে যুবদলের দোয়া মাহফিল

বিজয়ের উল্লাস নয়, বিনয় ও কৃতজ্ঞতায় হাইমচরে যুবদলের দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় কোনো প্রকার জাঁকজমকপূর্ণ কর্মসূচি বা আনন্দ-মিছিল না করে মহান আল্লাহর দরবারে শুকরিয়া ও দোয়ার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা পশ্চিম চর কৃষ্ণপুর চৌরাস্তা বায়তুল আমান জামে মসজিদে উপজেলা যুবদলের উদ্যোগে এই বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নির্বাচনী ফলাফলে বড় জয়ের পর সাধারণত বিজয় মিছিল বা উৎসবের আমেজ দেখা গেলেও, হাইমচরে দেখা গেছে ভিন্ন চিত্র। দলীয় উচ্চপর্যায়ের নির্দেশনা ও জনমানুষের প্রতি দায়বদ্ধতা থেকে আনন্দ-উল্লাস পরিহার করে সংযম ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশের পথ বেছে নেন নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাসু মাঝি

তিনি বলেন “বিজয় মানে দাপট দেখানো নয়, বরং মানুষের সেবার সুযোগ পাওয়া। আমরা উল্লাস করে সাধারণ মানুষের মনে কষ্ট দিতে চাই না। আমরা বিনয়ের সাথে জনগণের এই রায়কে গ্রহণ করেছি এবং আল্লাহর কাছে সাহায্য চাইছি যেন জননেতা শেখ ফরিদ আহমেদ মানিক এই অঞ্চলের মানুষের কল্যাণে সঠিকভাবে কাজ করতে পারেন।”

মিলাদ ও দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল্লাহ আল নোমান। মোনাজাতে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি, মানুষের কল্যাণ এবং রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করা হয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি প্রার্থনা, তারেক রহমান যেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে আগামীর বাংলাদেশ পরিচালনা করতে পারেন, সেজন্য বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপজেলা যুবদলের সদস্য জাকির সরদার, দক্ষিণ আলগী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম পাটওয়ারী, গাজীপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান জুয়েলসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা অংশ নেন।

নেতাকর্মীরা জানান, মসজিদভিত্তিক এই দোয়া কর্মসূচির মাধ্যমে তারা সাধারণ মানুষের কাছে একটি ইতিবাচক রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে চান। তারা বিশ্বাস করেন, দম্ভ নয়, বরং ধর্মীয় মূল্যবোধ ও সংযমই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার মূল ভিত্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts