Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:

নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরের হাজীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (২ নভেম্বর) বিকালে হাজীগঞ্জ বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তির বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মমিনুল হক

এসময় তিনি স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জায়গা-জমি দখল নিয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে উদ্দেশ্য করে কঠোর হুঁশিয়ারি দেন।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, “জামায়াত-শিবির জায়গা দখল করে, অথচ অপ-প্রচার হয় বিএনপির নামে। আপনার (ওসি) উপস্থিতিতে এ পর্যন্ত আপনার নেতৃত্বে হাজীগঞ্জে ৬টি জায়গা (ভূমি) দখল হয়েছে। আমি বারবার হুশিয়ারি করছি, আপনাকে আইন-শৃঙ্খলার জন্য রাখা হয়েছে, জায়গা দখলের জন্য নয়।”

তিনি আরও বলেন, “আপনি যে দলের পিছে হাঁটেন, সেই দল বাংলার মাটিতে কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। আর বিএনপির নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করুন। আমরা আপনাদেরকে সহযোগিতা করবো।”

জাতীয় ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে মমিনুল হক অভিযোগ করেন, “কয়েকটি রাজনৈতিক দল গণভোটের নামে ফেব্রুয়ারীর নির্বাচনকে বানচাল করতে চায়। কিন্তু বিএনপি তা হতে দিবে না।” তিনি জানান, “জাতির প্রত্যাশা পূরণে বিএনপি ড. ইউনুসকে সমর্থন দিয়েছে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হলে, যেদিন আমাদের নেতা তারেক রহমান ডাক দিবেন, সেদিন হাজীগঞ্জ-শাহরাস্তি’সহ ঢাকার মাটি প্রকম্পিত হবে।”

🥳 বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিম ও পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক মারুফ খাঁন রাছেলের যৌথ উপস্থাপনায় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওলামা দলের সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী। এছাড়াও বক্তব্য রাখেন পৌর যুবদলের সাবেক সদস্য সচিব বিল্লাহ হোসেন পাটওয়ারী ও যুবনেতা মিলন হোসেন প্রমুখ।

আলোচনা সভার পূর্বে হাজীগঞ্জ বাজারে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি ও আলোচনা সভা শেষে অতিথিরা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

অনুষ্ঠানে বিএনপি নেতা মনিরুজ্জামান মনির, নাফের শাহ, আলহাজ মিজানুর রহমান, জামাল উদ্দিন তালুকদার কিরন, এ্যাডভোকেট ওমর ফারুক টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন, সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি ইমান হোসেন, যুবনেতা ফয়েজ আহমেদ, জহির আহমেদ, শ্রমিক নেতা রাশেদ আলম হীরা, সোহেল রানা, ছাত্রনেতা এসএম ফয়সাল হোসাইন, জুয়েল রানা তালুকদার, আবু ইউছুফ, দ্বীন ইসলাম টগর’সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts