নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর প্রেসক্লাবের সদস্য পদ লাভ করেছেন তরুণ সাংবাদিক আল-আমিন ভূঁইয়া। তিনি বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভি-র নিজস্ব প্রতিবেদক, জাতীয় দৈনিক সকালের সময়-এর জেলা প্রতিনিধি, জাতীয় ইংরেজি দৈনিক টাইমস অব বাংলাদেশ ও অনলাইন এনপিবি-র জেলা প্রতিনিধি এবং স্থানীয় অনলাইন পত্রিকা চাঁদপুর বুলেটিন-এর প্রকাশক ও সম্পাদক হিসেবে কর্মরত আছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সভা শেষে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে তাঁর হাতে সদস্যপদ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয়।
ক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে আল-আমিন ভূঁইয়ার হাতে সদস্যের কাগজ তুলে দেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ।
এ সময় প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইকরাম হোসেনসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আল-আমিন ভূঁইয়ার অন্তর্ভুক্তিতে ক্লাবের সাংগঠনিক গতিশীলতা আরও বৃদ্ধি পাবে এবং তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে চাঁদপুরের উন্নয়নে ভূমিকা রাখবেন।
এদিকে, চাঁদপুর প্রেসক্লাবের সদস্য পদ লাভ করায় সাংবাদিক আল-আমিন ভূঁইয়াকে জেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
আরো পড়ুন; https://haimcharprotidin.com













