Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • চাঁদপুর
  • চাঁদপুর-৩ আসনে জামায়াতে ইসলামী ও এনসিপির মতবিনিময় সভা

চাঁদপুর-৩ আসনে জামায়াতে ইসলামী ও এনসিপির মতবিনিময় সভা

চাঁদপুর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর-৩ ও ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৯ জানুয়ারি) রাত ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উভয় দলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা, জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ, সামাজিক স্থিতিশীলতা এবং আগামী দিনের রাজনৈতিক করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর–হাইমচর) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, শহর আমীর এডভোকেট শাহজাহান খান, চাঁদপুর শহর শাখার সেক্রেটারি মো. সাইফুল ইসলাম সবুজ, শহর শাখার সাইফুদ্দিন মোহাম্মদ সালেহ, যুব বিভাগের প্রচার সম্পাদক মোঃ রুবেল মিজি। এছাড়াও এনসিপির পক্ষ জেলা আহবায়ক মাহবুব আলম,সদর উপজেলার প্রধান তামিম খান,পৌর কমিটি আহবায়ক শাহআলম মিঝি,
জাতীয় যুব শক্তির সামসুদ্দিন খন্দকার,জাতীয় ছাত্রশক্তির শিহাব মির্জা সহ জেলা সদর পৌর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় বলেন, দেশের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ ও সহযোগিতা অপরিহার্য। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে এবং জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা নেতৃবৃন্দ বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকল গণতান্ত্রিক শক্তির সঙ্গে আলোচনার মাধ্যমে এগিয়ে যাওয়ার বিকল্প নেই। অপরদিকে এনসিপি নেতৃবৃন্দও গঠনমূলক রাজনীতি ও জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে উভয় পক্ষ ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts