Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • রাজনীতি
  • শপথ নিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

শপথ নিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক:

ডা. শফিকুর রহমান তৃতীয়বারের মতো জামায়াতে ইসলামীর আমির হিসেবে শপথ গ্রহণ করেছেন। ২০২৬–২০২৮ মেয়াদের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার উদ্বোধনী অধিবেশনে তাকে আনুষ্ঠানিকভাবে শপথ পড়ান জামায়াতের প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

দলের গঠনতন্ত্রের ধারা-১৫ অনুযায়ী, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের সদস্যদের (রুকনদের) গোপন ব্যালটের মাধ্যমে আমির পদে ভোট নেওয়া হয়। পরে ১ নভেম্বর সর্বোচ্চ ভোটপ্রাপ্ত হিসেবে ডা. শফিকুর রহমানকে আমির হিসেবে নির্বাচিত করে ফল ঘোষণা করা হয়। এ নির্বাচনের জন্য বিদায়ী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যরা তিনজনের একটি প্যানেল নির্বাচন করেছিলেন। তবে নিয়মানুযায়ী ওই প্যানেলের অন্য সদস্যদের নাম ও ভোটের সংখ্যা প্রকাশ করা হয়নি।

শপথ গ্রহণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, “আমরা মজলুম জাতি। দুর্নীতি ও দু:শাসনের কারণে স্বাধীনতার প্রকৃত স্বাদ আমরা গ্রহণ করতে পারিনি। গত সাড়ে ১৫ বছরে জাতি দু:শাসন পার করেছে।” তিনি ভুল-ত্রুটির জন্য বারবার ক্ষমা চাওয়ার কথা উল্লেখ করেন। তিনি সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দলের স্বার্থ না দেখে জনগণের ভোটের প্রতি সম্মান জানিয়ে খোলামনে যেন আগামীর রাজনীতি করতে পারি-সেই তওফিক আমাদের আল্লাহ দান করুন।” তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, নতুন বাংলাদেশের প্রত্যাশা বাস্তবায়নের জন্য তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং রাজনৈতিক ও মেজরিটি-মাইনোরিটির কোনো বিভাজন করা হবে না।

শপথ গ্রহণ অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও মজলিসে শুরার সদস্য ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শুক্রবার উদ্বোধন হওয়া জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশন শনিবার শেষ হবে। সূত্র মতে, এ সময় দলের নতুন সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কর্ম পরিষদ গঠন হবে এবং শনিবার এসব কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

🧑‍💼 ডা. শফিকুর রহমানের রাজনৈতিক জীবন

সময়কালদায়িত্ব/কার্যক্রম
১৯৭৩জাসদ ছাত্রলীগের মাধ্যমে ছাত্ররাজনীতি শুরু।
১৯৭৭ইসলামী ছাত্রশিবিরে যোগদান।
অধ্যয়নকালেসিলেট মেডিকেলে শিবিরের সভাপতি, পরে সিলেট শাখা সভাপতি।
১৯৮৪জামায়াতে ইসলামীতে যোগদান; সিলেট শহর, জেলা ও মহানগর আমির হিসেবে দায়িত্ব পালন।
২০১০কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল।
২০১১১৯ সেপ্টেম্বর প্রথমে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল।
২০১৬সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পান।
২০১৯ (১২ নভেম্বর)প্রথমবার আমির নির্বাচিত হন।
২০২২ (অক্টোবর)দ্বিতীয়বারের মতো আমির নির্বাচিত (২০২৩-২০২৫ মেয়াদে)।
২০২৫ (নভেম্বর)তৃতীয়বারের মতো আমির নির্বাচিত (২০২৬-২০২৮ মেয়াদে)।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts