Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • চাঁদপুর
  • চাঁদপুর-৩ আসনে জামায়াত প্রার্থী শাহজাহান মিয়ার মনোনয়নপত্র সংগ্রহ

চাঁদপুর-৩ আসনে জামায়াত প্রার্থী শাহজাহান মিয়ার মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

আজ রোববার (২৮ ডিসেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. নাজমুল ইসলাম সরকার তাঁর হাতে মনোনয়নপত্রটি তুলে দেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় অ্যাডভোকেট শাহজাহান মিয়ার সাথে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি শেখ বেলায়েত হোসেন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জুবাইর হোসেন খান, হাইমচর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. জসিম উদ্দিন বাহার।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে অ্যাডভোকেট শাহজাহান মিয়া সাংবাদিকদের জানান, চাঁদপুর-৩ আসনের মানুষের সেবা করার লক্ষ্যেই তিনি এই নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান এবং ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।

উল্লেখ্য, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে শুরু করেছেন।

আরো পড়ুন: https://haimcharprotidin.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts