Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • চাঁদপুর
  • চাঁদপুর-৩ আসনে কাস্তে মার্কার প্রার্থী জাহাঙ্গীর এর মনোনয়নপত্র দাখিল

চাঁদপুর-৩ আসনে কাস্তে মার্কার প্রার্থী জাহাঙ্গীর এর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী কমরেড মো: জাহাঙ্গীর হোসেন তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি এই মনোনয়নপত্র জমা দেন।

কমরেড জাহাঙ্গীর হোসেন বর্তমানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার এবং বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মনোনয়নপত্র জমাদানের সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন জেলা বাসদ সমন্বয়ক কমরেড দীপালি রানী দাস, জেলা সিপিবির সদস্য কমরেড চন্দ্র শেখর মজুমদার ও ডা: শ্যামল চন্দ্র ঘোষ, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা সুনীল কৃষ্ণ মাঝি, কৃষক নেতা তাপস কুমার সাহা ও সুমন কৃষ্ণ মাঝি, জেলা যুব ইউনিয়নের অর্থ সম্পাদক কমল চন্দ্র দাস এবং শহর যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরে আলম নূর।

ভোটারদের প্রতি আহ্বান ও প্রতিক্রিয়া মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে কাস্তে প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর হোসেন বলেন, “একটি সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করা এখন সময়ের দাবি। মানুষ যাতে কোনো ভয়ভীতি ছাড়া নিজের ভোট নিজে দিতে পারে, সরকারকে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে এবং উগ্র সাম্প্রদায়িকতা ও বিজ্ঞানবিরোধী সমাজব্যবস্থা রুখে দিতে বামপন্থীদের জয়ী করা অনিবার্য হয়ে পড়েছে। মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য সমাজতন্ত্রই একমাত্র পথ। আমি নির্বাচিত হলে কৃষিভিত্তিক কল-কারখানা গড়ে তুলে বেকারত্ব দূরীকরণে সর্বোচ্চ গুরুত্ব দেব।”

চাঁদপুর-৩ এলাকার ভোটারদের উদ্দেশে তিনি বলেন, দলমত নির্বিশেষে প্রার্থীর যোগ্যতা ও আজীবনের লড়াই-সংগ্রাম বিবেচনা করে তাকে কাস্তে মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

আরো পড়ুন: https://haimcharprotidin.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts