Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

আবার ৫ আগস্ট হতে পারে: রুমিন ফারহানা

স্টাফ রিপোর্টার:

নির্বাচনে প্রশাসন, নির্বাচন কমিশন ও সরকারের নিরপেক্ষতা নিয়ে ঘাটতি দেখা দিলে যে কোনো আসনে আবার ৫ আগস্ট হতে পারে বলে সতর্ক করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাঁনপুর বাজার এলাকায় এক উঠান বৈঠকে এ সতর্কবার্তা দেন তিনি।

রুমিন ফারহানা বলেন, দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে একটা নির্বাচন আসছে। আমার আসনের ৫ লাখ ভোটার প্রত্যেকেই ভোটকেন্দ্রে যাবেন, নিরাপদে-নিশ্চিন্তে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আশা করব, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে একটা ভোটের পরিবেশ তৈরি করবে। আমরা আশা করব, কোনো দলের প্রার্থী বা কর্মীরা অন্যকোনো প্রার্থী বা কর্মীদের কোনোরকম ভয়ভীতি দেখাবে না।

তিনি আরও বলেন, আশা করব প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন ও সরকার নিরপেক্ষ থাকবে। আর যদি নিরপেক্ষতার কোনো ঘাটতি আমরা দেখি, ৫ আগস্টের কথা সবাই স্মরণে রাখবেন। সারা বাংলাদেশে যে ৫ আগস্ট হয়েছিল, সেটা যে কোনো আসনেই কিন্তু হতে পারে।

স্বতন্ত্র এ প্রার্থী বলেন, প্রশাসনকে অনুরোধ করব নিজের আইনের ভেতরেই আপনারা কাজ করবেন। কোনো প্রার্থীকে ডান চোখে আর কোনো প্রার্থীকে বাম চোখে দেখবেন না। প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করব, আইন সবার জন্য সমান, আইনের প্রয়োগও যেন সবার ক্ষেত্রে সমান হয়।

এর আগে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় ব্যারিস্টার রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণামূলক সমাবেশ বন্ধ করে এক সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে তাকে আঙুল উঁচিয়ে হুমকি প্রদর্শন করেন রুমিন ফারহানা। এর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts