Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • চাঁদপুর
  • চাঁদপুরের শাহমাহমুদপুর ইউনিয়ন মহিলা দলের পরিচিতি সভা

চাঁদপুরের শাহমাহমুদপুর ইউনিয়ন মহিলা দলের পরিচিতি সভা

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন মহিলা দলের নব-ঘোষিত ৫১ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি সভা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রচারণা নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৭ অক্টোবর সোমবার ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন বিএনপির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং সকল ওয়ার্ডের মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সদর উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ নব-গঠিত ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ইউনিয়ন মহিলা দলের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মহিলা দলের সভানেত্রী এডভোকেট মনিরা চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মানুষ নিজের ভোট নিজে দিবে। অন্য কেউ দিবে না। তাই মানুষ নিজের ভোটটা যেনো নিজে দিতে পারে তা নিশ্চিত করতে আমাদের মহিলা দলের নেতৃবৃন্দকে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “সবাই কোনো দলের কর্মী না। অধিকাংশ ভোটার সাধারণ জনগণ, মহিলা। তাই তাদের কাছে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে কি কি কাজ হবে তা জানাতে হবে। আর এসব মহিলাদের কাছে গিয়ে আপনারা মহিলারাই কথা বলবেন। পরে দল ক্ষমতায় আসলে আপনারাই এলাকার উন্নয়নের জন্য কথা বলবেন। এছাড়া আপনাদের ব্র্যান্ড স্বপন মাহমুদ তো আছেনই। তিনিই সব ভোটারদের কাছে সর্বাধিক গ্রহনযোগ্য। তিনি আপনাদের সাথে আছেন।”

শাহমাহমুদপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি পারুল আক্তার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুমা বেগম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ এবং সাধারণ সম্পাদক কামাল মিজি।

এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাহিদ হায়দার খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী ও বিল্লাল পাটওয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মহিলা দলের সহ-সভাপতি এডভোকেট রেহানা ইয়াছমিন কলি, চাঁদপুর সদর উপজেলা মহিলা দলের সভাপতি সাহিনা আক্তার সানু ও সাধারণ সম্পাদক নাছরিন আরফতি।

আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জেসমিন আক্তার, সহ-সভাপতি ফাতেমা বেগম, রিমা বেগম, তাহেরা আক্তার, রহিমা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক নুর নাহার, মাসুমা বেগম, সাংগঠনিক সুফিয়া আক্তার, সহ-সাংগঠনিক খুকি বেগমসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মহিলা নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলা ও উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে ৫১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন মহিলা দলের নতুন কমিটি হস্তান্তর করেন।

আরো দেখুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts